বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন না। সাধারণ জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে। অপকর্মের দায়ে সারাদেশে এ পর্যন্ত ২০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার দল থেকে ছিটকে পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না।শনিবার (১২ এপ্রিল) সকালে রফিক কনভেনশন সেন্টারে সখীপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আযম খান বলেন, ‘এখন আর দিনের ভোট রাতে হবে না। সব ভোটার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সবাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন (কমিশনার), সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ ও বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি সম্পাদক, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত Read more

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই
জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস Read more

সবজি চাষে অনেকের অনুপ্রেরণা কৃষক তমিজ উদ্দিন
সবজি চাষে অনেকের অনুপ্রেরণা কৃষক তমিজ উদ্দিন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নওধার গ্রামের পরিশ্রমী কৃষক তমিজ উদ্দিন। কঠোর পরিশ্রম ও সঠিক উপায়ে সবজি চাষ করে ইতিমধ্যে পেয়েছেন ব্যাপক Read more

বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত
বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ Read more

ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ Read more

ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর: খামেনি
ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর: খামেনি

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন