ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে বলে জানা গেছে। নতুন করে বিদ্যুৎ সরবরাহ না হলে রবিবার (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশে লোডশেডিং বাড়তে পারে।পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে, সরবরাহ শুরু না হলে আগামীকাল রোববার লোডশেডিং আরও বাড়তে পারে। এরই মধ্যে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।জানা গেছে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে গত ৮ এপ্রিল এবং দ্বিতীয় ইউনিট থেকে শুক্রবার দিনগত রাত ১টার দিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়।পিজিসিবি ও পিডিবির কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। তবে আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালুর কথা রয়েছে। পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে আদানি। প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা চলছে। ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে। জ্বালানির সরবরাহ পাওয়া গেলে চাহিদামতো উৎপাদন করা যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন: তামিম
আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন: তামিম

বিসিবির নির্বাচন থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার করে বিসিবি ছাড়ার আগে Read more

দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ
দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে Read more

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।২০২৪ সালের Read more

গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

আশির দশকের কৃষি
আশির দশকের কৃষি

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন