কম বয়সী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার (১৯ মে) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান ইকরামুল হাসান শাকিল।ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা জানন, ‘এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না।’এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’।ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। হিমালয়ের ‘কেয়াজো-রি’, ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ ও ‘হিমলুং’, ‘ডোলমা খাং’ পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন সফলভাবে।এর আগে, ২০২৩ সালে ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামে পরিচিত হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে চলে যাওয়া ১ হাজার ৭শ’ কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন ইকরামুল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য হঠাৎ করে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭
গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে ১০/১২টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নারী, বৃদ্ধ, Read more

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।শুক্রবার (২৯ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন