ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মূল কর্মসূচি শুরু হয়।সরেজমিনে দেখা যায়, লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’।চারপাশে শোভা পাচ্ছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা। অনেকের হাতে রয়েছে ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’- স্লোগান লেখা প্ল্যাকার্ড।ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। এই পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দীতে প্রবেশের নির্দেশনা দিয়েছে।বাংলামোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে, বকশিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না।  শাহবাগ ও আশপাশ দিয়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকা লোকে লোকারণ্য।তাদের হাতে নানা প্ল্যাকার্ড রয়েছে।গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর চারটার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহান উদ্দিন।টিএসসিতে তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, আমরা সাধারণ মুসলিম এবং মানুষ হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ কায়সার নিশা বলেন, গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানাতে এসেছি। একজন মুসলিম হিসেবে এতে অংশগ্রহণ করার তাগিদে এসেছি। সমাবেশে আসা মানুষ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
নড়াইলে বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন Read more

জাকের-মেহেদীর ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
জাকের-মেহেদীর ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে  ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষদিকে Read more

জাতীয় কন্যা শিশু দিবস আজ
জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ ৮ অক্টোবর, ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় Read more

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

জনবল সংকটে বিপর্যস্ত আলফাডাঙ্গা প্রাণিসম্পদ সেবা
জনবল সংকটে বিপর্যস্ত আলফাডাঙ্গা প্রাণিসম্পদ সেবা

ফরিদপুরের আলফাডাঙ্গায় অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের ১১টি পদের মধ্যে ছয়টি শূন্য। Read more

ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ
ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’, যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন