চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক শনিবার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ড্রিংকস বিষয়ে তদারকি করা হয়। এ সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে রত্না সুপার ড্রিংকসের স্বত্বাধিকারী মো. ইস্রাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ঠ ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এবং ৪৩২০ পিস ভেজাল ড্রিংকস ধ্বংস করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো, রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার হাকিমপুরে একটি নির্জন স্থান থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Read more

ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি

নিজ রাজনৈতিক দলের সদস্যদের ভোটাভুটিতে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বৃহস্পতিবার Read more

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্সেনাল শিবিরে যোগ দিলেন সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে Read more

বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর
বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর

বাকির টাকা চাওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনের দোকানদারকে মারধর করেছে জাহাঙ্গীর আলম নামের Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা
এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন