মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে  ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষদিকে শেখ মেহেদী হাসান এবং জাকের আলী অনিকের ব্যাটে চড়ে ইনিংস এ সংগ্রহ পায় টাইগাররা। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। দীর্ঘদিন দলে জায়গা পেলেও নিজের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন নাঈম শেখ। বাঁহাতি এই ওপেনার স্কুপ খেলতে গিয়ে ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৩ রানে। তখন দলীয় রান ছিল মাত্র ৫।এরপর লিটন দাস পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৮ রানে ছক্কা মারতে গিয়ে সালমান মিজার বলে হাসান নওয়াজের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক।এক উইকেটের পরপরই ঘটে আরও একটি অপ্রত্যাশিত রানআউট। মিড-অফে বল ঠেলে প্রান্ত বদলের সময় নন-স্ট্রাইকে থাকা তাওহিদ হৃদয় পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন পাকিস্তান অধিনায়ক আগা সালামান। রানের খাতা না খুলেই ফিরে যান হৃদয়।দলীয় ২৫ রানের মাথায় আরও একটি ধাক্কা আসে। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো পারভেজ হোসেন ইমন এদিন থিতু হওয়ার আগেই আউট হয়ে যান। তিনি ফেরেন ১৩ রানে, যা দলের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়।এরপর ইনিংস মেরামতের কাজে নামেন শেখ মেহেদী হাসান এবং জাকের আলী অনিক। দারুণ বুদ্ধিদীপ্ত এবং কৌশলী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন দুজন। স্ট্রাইক রোটেশনের সাথে সাথে বাউন্ডারি হাঁকানোর মুন্সিয়ানাও দেখিয়েছেন মেহেদী-জাকের। তাতে দলের ইনিংসও বিপদ সামাল দেয়। ২৫ বলে ৩৩ রানের ঝলমলে ইনিংস খেলা মেহেদী থামেন দলের ৮১ রানের মাথাতে।মেহেদী ফিরলেও টিকে ছিলেন জাকের। শেষ পর্যন্ত চালিয়েছেন তাণ্ডব। মাঝে ৪ বলে ৮ রানের ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। তানজিম হাসান সাকিব ৪ বলে করেন ৭ রান। ইনিংসের শেষ বলে আউট হওয়া জাকের ৪৮ বলে করেন ৫৫ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আব্বাস আফ্রিদি, সালমান মির্জা এবং আহমেদ দানিয়েল। ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ নওয়াজ এবং ফাহিম আশরাফ। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা
আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে Read more

১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল
১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল Read more

পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে Read more

শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি Read more

৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন