জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এর অতিরিক্ত মূল্য। তার মতে, দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে এলপিজি : অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন।জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো দাম। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য এক হাজার ২০০ টাকার বেশি। তাই শিল্প ও গৃহস্থালী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না। অথচ এর দাম এক হাজার টাকা মধ্যে হওয়া উচিত।’ফাওজুল কবির খান মনে করেন,‘ দামের নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো অত্যন্ত জরুরি। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’বাধ্য হয়েই এলএনজি আমদানি করতে হচ্ছে জানিয়ে এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।দেশে প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট স্থানীয় গ্যাস উৎপাদন কমে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। কিন্তু নতুনভাবে উৎপাদনে আসছে মাত্র ৭০ মিলিয়ন ঘনফুট, ফলে বাধ্য হয়েই সরকার এলএনজি আমদানির পথ ধরেছে। যার মূল্য অনেক বেশি। এই আমদানি নির্ভরতা যে দীর্ঘমেয়াদে আরও সংকট তৈরি করবে, সে ইঙ্গিতও মিলেছে তাঁর বক্তব্যে।আারডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি
পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে Read more

মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার বাওয়ার Read more

বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি
বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান Read more

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ হজযাত্রী, মৃত্যু ৬
সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ হজযাত্রী, মৃত্যু ৬

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিচালিত ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৪ Read more

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট

ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন