কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান বাক্সে ফেলে রাখেন মানুষ। এবার পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে বেশ কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের শাসনক্ষমতায় পাঁচ বছরের জন্য বসানোর আকুতি জানানো হয়েছে। ইতিমধ্যে এই চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে মসজিদের ১১টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হলে অন্যান্য বস্তাবন্দী টাকা, বিদেশি মুদ্রা ও অলংকারের সঙ্গে এ চিঠিটি পাওয়া যায়। দানবাক্স খোলার পর গণনার কাজে নিয়োজিতদের মধ্যে বিষয়টি সাড়া ফেলে।গণনার কাজে নিয়োজিত একজন সদস্য জানান, হাতে লেখা এই চিঠিতে একজন ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে লিখেছেন, ‘ড. ইউনূস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই, সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও।পাগলা মসজিদের দানবাক্স খুললেই যেন ঘটে কোনো বিস্ময়কর ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হলে বেরিয়ে আসে ২৮ বস্তা ভর্তি টাকা। সকাল ৭টা থেকেই শুরু হয় টাকার বস্তাগুলো গণনার কাজ, যা দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসীসহ আগ্রহী মুসল্লিরা।এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৩২০ জন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ-মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীও অংশগ্রহণ করেছেন।এর আগে গত বছরের (৩০ নভেম্বর) সিন্দুক গুলো খোলা হয়েছিল। এ হিসেবে এবার ৪ মাস ১২দিন পর আবারও সিন্দুক খোলা হয়েছে। তখন রেকর্ড ২৯ বস্তায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।জনশ্রুতি আছে, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন।বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গা আছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ Read more

বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন
বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে ৭ জনের প্রাণহানি
ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে ৭ জনের প্রাণহানি

ভারতের উত্তরাখণ্ডের জনপ্রিয় একটি হিন্দু মন্দিরে পদদলনে অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে আরও ৫৪ জন আহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি
থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি

সীমান্ত সংকট সমাধানে এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন