কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন,  ‘জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে, এখনো কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা।’রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তাদের কোনও মাস্টারপ্ল্যান আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।সাধারণ মানুষ পিআর সম্পর্কে জানে না জানিয়ে রিজভী বলেন, ‘যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন তাদের কোনো মাস্টারপ্ল্যান আছে, তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। Read more

বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় Read more

গুলশানে বিএনপির জরুরি সভায় তারেক রহমান
গুলশানে বিএনপির জরুরি সভায় তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতের রাজধানীর গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক Read more

যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন