নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ফরিদ মোল্যাকে (৫৭) আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘঠেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিলন মোল্যার পক্ষের সানোয়ার মোল্যা একটি মামলায় নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যার লোকজন তাকে মারপিট করে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন-করিম মুন্সি (৪৯), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সি (৪৭) সহ আরো অনেকে। মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন- তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখ (১৮) সহ আরো অনেকে ।আহতদের মধ্যে আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্যাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম ফরিদ মোল্যার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন আমরা এলাকায় রয়েছি। প্রতিপক্ষের বাড়ি ভাংচুরসহ সহিংসতা যাতে না ঘটে সে চেষ্টা করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’
‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক Read more

মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত 'বিনা ধান ২৫' এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ Read more

সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন