নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এঘটনা ঘটে।সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) ইউপি সদস্য রেজাউল করিমের কাছ থেকে ওই এলাকার তিনজন ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা ওই ইউপি সদস্যের ব্যবহিত মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার পরে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে মোটরসাইকেলটি ফেরত পান তিনি।  পরে একটি সরকারি প্রকল্পের কাজে বাঁধা দিয়ে ওই মেম্বারের কাছ থেকে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা চায় অভিযুক্তরা। চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই মেম্বার কে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ওই মেম্বার লিখিত অভিযোগ দায়েরের পরে সিংড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযুক্তদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।এ ঘটনায় অভিযুক্তরা হলেন, হাতিয়ান্দহর মোকসেদ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম, সুমন, রেন্টু পিতা অজ্ঞাত ।পরে স্থানীয় জনতা হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযুক্ত শরিফুল ইসলাম কে আটক করার পরে সিংড়া আর্মি ক্যাম্পে বিষয় টি জানালে সেনা টহল এর একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে শরিফুল কে আটক করে সিংড়া থানায় হস্তান্তর করে। অন্য দুইজন অভিযুক্ত সুমন ও রেন্টু পলাতক রয়েছে।ভুক্তভোগী ইউপি সদস্য রেজাউল করিম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এলাকার কবরস্থানের প্রাচীর নির্মানের জন্য ২লক্ষ টাকা বরাদ্দ পাই বরাদ্দকৃত টাকা দিয়ে প্রাচীর নির্মানের কাজ চালাচ্ছিলাম হঠাৎ করে এলাকার বখাটে তিনজন আমার কাছে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় আমাকে হত্যার হুমকিও দেয় তারা এর আগে চাঁদা না দেওয়ায় আমার মোটরসাইকেল ছিনিয়ে নেয়।এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন,  এ ঘটনায় থানায় একজন আটক রয়েছে ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধ গলিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া Read more

আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ Read more

নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক সময়ের কন্ঠস্বরের তৌফিক
নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক সময়ের কন্ঠস্বরের তৌফিক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বর্ষসেরা সাংবাদিক বিশেষ প্রতিবেদন (অনলাইন)-এর পুরস্কার পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের ক্যাম্পাস প্রতিনিধি তৌফিক Read more

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

অর্ন্তবর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন