নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাইছড়া চাবাগানের ৯নং টিলার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার ছায়েদ আলীর ছেলে। থানার পুলিশ ও নিহত লিটনের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ এপ্রিল সাতছড়ি বনে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন।দীর্ঘ ৭দিন বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বুধবার চুনারুঘাট থানাকে অবগত করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার ক্লু উদঘাটনে মাঠে নামেন। পরবর্তী সময়ে ২৪ ঘন্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে এক ঘাতককে গ্রেপ্তার করেন। প্রমোদ কাপাইছড়া চাবাগানের মঙ্গল রিকমনের পুত্র। পরে রাতেই প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চাবাগানের ৯নং টিলার ভেতরে বালুচাপা দিয়ে রাখা খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।ঘাতক প্রমোদ রিকমন পুলিশকে বলেন, তার ১০ টি গরু চুরি হয়েছে, ৩ এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে গরু চুরি সন্দেহে ৫জন মিলে আটক করে মারপিট করেন। একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং লিটনের মৃত্যু হয়। এরপর প্রমোদ রিকমন সহ ৫ জন মিলে নিহত লিটনের লাশ মাটিতে পুঁতে রেখে চলে যান।মাধবপুর সার্কেলের এএসপি মো: সালিমুল হক বলেন, আটক ঘাতক কে সঙ্গে নিয়ে চা বাগানের ৯নং টিলায় বালিখুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তারের পর মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনার সাথে যারা জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর ধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে
আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের Read more

চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা
চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা

গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম):দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে হঠাৎ করে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী Read more

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (২৫ মে) Read more

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার
বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল অসহায় চার দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য Read more

সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত একটি পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন