গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১এপ্রিল) জুমা’র নামাজ শেষে চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়। প্যালেষ্টাই সলিডারিটি মুভমেন্টের ব্যানারে বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্যালেষ্টাই সলিডারিটি মুভমেন্টের অন্যতম সংগঠক হাফেজ আবু মুসা, শিবির শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আরমান হোসেন প্রমুখ।বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। Read more

পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ Read more

অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে
অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে

‘নতুন মেসি’ লামিনে ইয়ামালই হতে যাচ্ছেন বার্সার নতুন নাম্বার টেন। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই স্প্যানিশ তারকার গায়েই উঠতে যাচ্ছে Read more

ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

‎চট্টগ্রামের ফটিকছড়িতে আফরোজা আফরিন (২৭) ও আতকিয়া আয়েশা নামে (১৬) মাস বয়সী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। Read more

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ
যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন