জামালপুরের সরিষাবাড়ীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া ১৮ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ঔষুধের প্রভাবে ৭ মাসের গর্ভপাতে মৃত পুত্র সন্তানের জন্মদেয় ঐ কিশোরী। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে বিকালে পুলিশ মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের দরিদ্র সোহেল রানার মেয়ে। প্রতিবেশী সাইদর রহমানের বিবাহিত ছেলে মো. জাহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত সোহেল রানার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।জাহিদুল ইসলামের আপন ছোট বোন সুর্বণা আক্তার ও ভুক্তভোগী ঐ কিশোরী এক ক্লাসে পড়াশোনা করতেন। সেই সুবাধে তারা দুজনেই খুব ভালো বান্ধবী ছিলেন। গত ২৪ সালের আগস্ট মাসের ১২ তারিখ দুপুরে বান্ধবীর সাথে জাহিদুলদের ঘরে যায় ঐ কিশোরী। পরে বোনের সহযোগীতায় ভাতের সাথে ঘুমের ঔষুধ দিয়ে ঐ কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল ইসলাম। বিষয়টি কিশোরী বুঝতে পারলে পরিবারের কাছে জানাতে চায়। পরে জাহিদুল ইসলাম কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করতে থাকে। ফলে কিশোরীর গর্ভে সন্তান দেখা দেয়। এতে গর্ভে সন্তানের বয়স হয়ে যায় ৭ মাস। বিষয়টি জাহিদুলকে জানালে সন্তান নষ্ট করতে বলে। এদিকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য কৌশলে সুর্বণা আক্তার কিশোরীকে ঔষুধ খায়িয়ে দেন। পরে আজ শুক্রবার সকাল ৯টার দিকে নিজবাড়িতে কিশোরীর মৃত পুত্র সন্তানের জন্ম হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।এঘটনায় শুক্রবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।কিশোরীর দাদী সূর্যভানু বলেন, ‘জাহিদুল নাতিটার সর্বনাশ করছে। এখন তারা বাড়ি ছেড়ে পালিয়েছে। তারা টাকাওয়ালা মানুষ আমরা কি সঠিক বিচার পাবো।কিশোরীর পিতা সোহেল রানা বলেন, ‘আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এই ধর্ষকের শাস্তি চাই। ধর্ষণে শিকার হওয়া ভুক্তভোগী জানান, ‘জাহিদুল তাদের বিল্ডিং ঘরে ধর্ষণ করে। কাউ কে জানালে মেরে ফেলার হুমকি দেয় সে। জাহিদুলের কথায় তার বোন ওষুধ খায়িয়ে আমার পেটে বাচ্চা নষ্ট করে দিয়েছে। ধর্ষকের শাস্তির দাবি করেন তিনি।এ ঘটনায় বাড়ি থেকে সবাই গা-ঢাকা দিলেও অভিযুক্ত জাহিদুল ইসলামের বোন সুর্বণা আক্তার বলেন, ‘আমি তার সাথে ২ মাস যাবত কথা বলিনা। তাকে কোন ঔষুধ খেতে দেয়নি।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার
আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার Read more

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (০৭ জানুয়ারি) Read more

যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক
যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক

যশোরে চেতনানাশক দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি নাগরিক দম্পতিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর খয়েরতলা এলাকায় এ Read more

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন Read more

টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লক্ষাধিক টাকার জালে আগুন
টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লক্ষাধিক টাকার জালে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরায় ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন