সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরায় ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।উপজেলা প্রশাসন জানায়, মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে স্থানীয় জেলেরা মাছ ধরছে। গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম এর নেতৃত্বে ও আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০০০ মিটার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়। জব্ধকৃত জালে আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকার বেশি। পরবর্তীতে গোলাবড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুন দিয়ে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়ছে। আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক এর সত্যতা নিশ্চিত করেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, টাংগুয়ার হাওরে আইন লঙ্ঘন কারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। হাওরের মাছ পাখি জীব বৈচিত্র্য রক্ষা আমাদের কঠোর নজরদারি রয়েছে। সেই সাথে অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি Read more

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা
এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

দেশের বাজাররে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি

ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।পররাষ্ট্র Read more

চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন