গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অর্পিত সম্পত্তির নামজারি নিয়ে ব্যাপক ঘুষ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সারওয়ার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তার যোগসাজশে জাল দলিলের মাধ্যমে একজনের জমি অন্যজনের নামে নামজারি করে মালিকানা পরিবর্তনের ঘটনা ঘটেছে।মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর বিশিয়া কুড়িবাড়ী মৌজার এস.এ ২০৮, ৪৫০ এবং আর.এস ৭২২, ৭২৩ নং খতিয়ানের আওতাধীন এস.এ ১০০৪ ও আর.এস ১৬৯৭ নং দাগভুক্ত ৩.৩৪ একর জমির একটি বড় অংশ সরকারের ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত। অথচ অভিযোগ রয়েছে, এই জমি মূল জোতের সঙ্গে সংযুক্ত না করেই ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়া হয়েছে।রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, এস.এ ২০৮ ও আর.এস ৭২২ খতিয়ানের আওতাধীন ২.৪৬ একর জমি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত। পরবর্তী সময়ে, বিভিন্ন আদেশের মাধ্যমে এই জমির অংশবিশেষ ব্যক্তি মালিকানায় নামজারি করা হয়েছে।২০০৩ সালের ২ জানুয়ারির আদেশ অনুযায়ী, ১.০৫ একর জমি সৈয়দ সাদি ওয়ালীউল্লাহ গং-এর নামে জোত নং-১২৮৬ সৃষ্টি করে নামজারি করা হয়। এরপর, ওই জোত থেকে ২০১০ সালের ৯ নভেম্বরের আদেশে আর্থ এগ্রোফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল মোসাদ্দেক চৌধুরীর নামে জোত নং-৫২ সৃষ্টি করা হয়, যার মধ্যে ০.৯৭ একর জমি ছিল অর্পিত সম্পত্তি।এছাড়া, ২০০৪ সালের ১৯ জানুয়ারির আদেশে মো. আব্দুল হাইয়ের নামে জোত নং-১৩৫৬ সৃষ্টি করা হয়, যেখানে ০.৮৭৫০ একর অর্পিত সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সারওয়ার হোসেন ও গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিসের স্বাক্ষরিত দলিল অনুযায়ী, এই জমি জোত নং-১৫১২ হিসেবে বহাল রয়েছে।ফলে, তিনটি পৃথক নামজারি আদেশের মাধ্যমে মোট ১.৯২৫০ একর অর্পিত সম্পত্তি ব্যক্তিমালিকানায় স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ এসব জমি মূল ‘ক’ গেজেটভুক্ত জোতে অন্তর্ভুক্ত না করেই নামজারি করা হয়েছে, যা সরকারি স্বার্থের মারাত্মক ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সারওয়ার হোসেন জানান, “কিভাবে আব্দুল হাইয়ের নামে ডিমার্কেশন হয়েছে, তা না দেখে কিছু বলা সম্ভব নয়।”গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস সময়ের কণ্ঠস্বর কে বলেন, “১৬৯৭ দাগে মোট ৩.৯৪ একর জমি রয়েছে। এর মধ্যে ‘ক’ তফসিলভুক্ত ২.৪৬ একর সরকারি সম্পত্তি। বাকি অংশ মো. আব্দুল হাইয়ের নামে ডিমার্কেশন হওয়ায় খারিজ দেওয়া হয়েছে। তবে অন্য কারও জমি তার নামে ডিমার্কেশন করে খারিজ হয়ে থাকলে সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু সময়ের কণ্ঠস্বর কে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”সরকারি অর্পিত সম্পত্তি দখল ও ভুয়া নামজারির এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং সরকারি সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ
আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন Read more

বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে Read more

ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান
ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। Read more

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন