ভারতের হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এর মূল্য দিতে হবে তাদের।বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।শাহবাজ শরীফ বলেন, ‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং ‘আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে।’তবে দিল্লি এখনো বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি।পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় হামলা নিহত ২৬ জনের মধ্যে সাত বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন শাহবাজ শরীফ। তিনি বলেন, সাত বছর বয়সী একটি ছেলে যখন নিহত হয় তখন তার মা এবং ভাইয়ের সাথে বাড়িতে ছিল।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব।গত মাসে পহেলগাম হামলা পাকিস্তানের সাথে ‘সম্পর্কিত ছিল না’ এবং দেশটিকে ‘ভুল কারণে অভিযুক্ত’ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের অনুরোধ না রাখা বা উপেক্ষার অভিযোগ তোলার আগে ভারতের প্রতি আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম।দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানিদের সাহস দেখানোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া পদক্ষেপগুলো সামগ্রিকভাবে ইতিবাচক হলেও কয়েকটি বিষয়ে Read more

ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির
ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির

নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে সোমবার দুপুরে ‘স্বাগত’ ও ‘প্রতিরোধ’ সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করে কম্যুনিটিতে। যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী এবং অঙ্গ Read more

আন্দামান সাগরে মৃত্যুর মিছিল, নৌকাডুবিতে প্রাণ গেল ৪২৭ রোহিঙ্গার
আন্দামান সাগরে মৃত্যুর মিছিল, নৌকাডুবিতে প্রাণ গেল ৪২৭ রোহিঙ্গার

নিরাপদ জীবনের আশায় প্রাণপণ সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হলো আরও ৪২৭ রোহিঙ্গার। চলতি মে মাসের শুরুতে মিয়ানমার উপকূলে Read more

পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক
পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা ও পটুয়াখালী জেলায় পৃথক দুটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও Read more

হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরে যাবে বাংলাদেশ
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরে যাবে বাংলাদেশ

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন