মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বানিয়াল এলাকায় থেকে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ জানুয়ারী সদর থানায় স্ত্রীর দায়ের করা মামলায় এতোদিন পালিয়ে বেড়াচ্ছিল ধর্ষক বাবা। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশে সোপাদ্দ করেছে ।বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সন্ধা ৬ টার  দিকে ধর্ষক বাবা গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।মামলার এজাহার ও স্থাণীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের  বানিয়াল গ্রামে প্রতিবন্ধি ১৫ বছরের মেয়েকে দীর্ঘদিন যাবৎ নিজ বসত বাড়িতে ধর্ষণ করে আসছিল তার বাবা।  এ ব্যাপারে বানিয়াল গ্রামের সমাজ প্রধান দাবী কারি কবির হোসেন বলেন, ধর্ষণের শিকার মেয়েটা প্রতিবন্ধি। ধর্ষক তার স্ত্রী তাদের ঘরের এক রুমে একসাথে ঘুমাইতো। প্রতিবন্ধি মেয়েটা অপর রুমে ঘুমাইতো। কিন্তু প্রতিবন্ধি মেয়েকে মাঝে মধ্যেই ধর্ষণ করতো তার বাবা। আমার কাছে অনেকবার বিচার দিছে প্রতিবন্ধি মেয়েটি ও তার মা। আমি বার বার ধর্ষক বাবাকে শুধরাইয়া দিছি কিন্তু ও শুনে নাই।আরও জানান, পরে জানুয়ারী মাসে সর্বশেষ ওই মেয়েকে ধর্ষণ করলে আমি ওর মাকে মামলা দিতে বলি। পরে আমি আজ খবর পাই আমাদের বাড়ির পাশের একটি এলাকায় কাজ করতেছে। পরে পুলিশকে খবর দিলে, এসে ওকে আটক করে থানায় নিয়ে গেছে।এ ব্যাপারে সদর থানার এসআই এস এম রিয়াদুজ্জামান বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় ধর্ষণের শিকার মেয়েটির বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ওই আসামীকে বৃহস্পতিবার সন্ধায় আটক করে থানায় আনা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।এ ব্যাপারে সদর থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা করেন মা। মামলাটি গত ২৫ জানুয়ারী সদর থানায় রেকর্ড হয়। পরে আসামী দীর্ঘদিন পলাতক থাকার পরে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী
স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক Read more

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ Read more

কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে
কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়েছে।শুক্রবার (১৬ মে) Read more

গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার
গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে Read more

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা
দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন