ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথের গৌরীপুরে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেসের সঙ্গে সিএনজি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। এ সময় সিএনজি চালক ও এক যাত্রী আহত হয়।বৃহস্পতিবার (১০ এপ্রিল) পৌর শহরের ২নং রেলগেইট লেভেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিএনজির চালক উপজেলার শালীহর গ্রামের সাইদুল ইসলামের পুত্র মো. রাজিব মিয়া (১৮) ও যাত্রী একই এলাকার আতাউল মিয়ার পুত্র হামীম মিয়া (১৭) আহত হন। সাইদুল ইসলাম জানান, লেভেলক্রসিংয়ের দু’টি গেইট অচল। গাড়ি আসলেও সেগুলো কোনো কাজ করে না।রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ময়মনসিংহ স্টেশন থেকে ৮টা ৫০মিনিটে গৌরীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস। ট্রেনটি গৌরীপুর জংশনে প্রবেশ পথের ২নং রেলগেইট এলাকায় সকাল ৯টা ৭মিনিটে লেভেল ক্রসিং অতিক্রমের সময় সিএনজি সাথে সংঘর্ষ হয়। এসময় ২জন আহত হয়।  গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার Read more

পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত
পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের Read more

শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে

চলতি বছরের ২৩ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করে অর্ন্তবর্তী সরকার। নতুন নীতিমালার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট Read more

শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা 'তাণ্ডব'। রায়হান রাফীর পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার Read more

ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা
ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘ইসরায়েলের আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির Read more

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ
‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন