সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে ইসহাক সায়েদ (২১) নামে এক রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ইসহাক সায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের সন্তান ।তথ্য সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে সৌদিআরবের দাম্মাম শহরে মোটরসাইকেল চলিয়ে একটি খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন ইসহাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সৌদি আরবের ‘হাংগেরি’ নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছরের আগস্ট মাসে সৌদি আরবে পাড়ি জমান ইসহাক। কিন্তু পরিবারের দুঃখ আর গোছানো হলো না তার। এর আগেই  পরপারে পাড়ি জমিয়েছেন। নিহত ইসহাক সায়েদের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।ঘটনাস্থলে সৌদি পুলিশ এসে ইসহাককে  স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে নিহতের মরদেহ হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে Read more

বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে
বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে

অপহরণের দুই দিন পর কথিত প্রেমিক প্রেমিকা যশোরের বেনাপোল পোর্ট থানায় স্ব-ইচ্ছায় ধরা দিয়ে এখন জেল হাজতে।বুধবার দুপুরের দিকে তারা Read more

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।সুনির্দিষ্ট গোয়েন্দা Read more

সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার Read more

নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের Read more

শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!
শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!

মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জড়ো হয়েছিলেন। সেখানে একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন