সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।কৃষক মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর নতুনপাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।স্থানীয়রা জানায়, আজ সকালে কৃষক মানিক মিয়া তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের পাগনার হাওরে বোরো ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জমিতেই মানিক মিয়ার মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা তার ছেলে নিরাপদ ছিল। খবর পেয়ে আশ-পাশের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন
ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। প্রতিবেশী দুই দেশটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতে এবার নিষিদ্ধ Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭ জন। তবে Read more

মেহেরপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ
মেহেরপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে  নারী ও শিশুসহ ৮ জন পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বৃহস্পতিবার (২৬ জুন) Read more

শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন
শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন

মানুষ সামাজিক জীব আর সামাজিকতার প্রয়োজনে অন্যের সঙ্গে সম্পর্ক করা ব্যক্তির নৈতিকতা ও ব্যক্তিত্বকে উন্নত করে। তবে এই সম্পর্কের জন্য Read more

মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু
পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন