বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে পাথরঘাটার মালিকাধীন ৪টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেয়ার সময় ৪টি ট্রলারের জেলেদের উপর গুলি করে জলদস্যুরা । এ সময় বেশ কয়েকজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে ওই ট্রলারে থাকা জ্বালানি তেল, খাবার সামগ্রী, মাছসহ প্রয়োজনীয় সকল জিনিস লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে।বরগুনা পাথরঘাটার ছগির হোসেনের মালিকানাধীন এফবি তারেক-১ ও এফবি আব্দুল্লাহ তুফান-২ , সেলিম চৌধুরীর এফবি মা এবং মোহাম্মদ আব্দুল্লাহর এফবি মদিনা এই ৪টি ট্রলারে ডাকাতি হয়।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের বরাত দিয়ে বলেন, বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরের বাইচদা বয়া এলাকায় বুধবার দুপুর ১১টার দিকে বরগুনার পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে মাছ শিকার করছিল। এ সময় সশস্ত্র ডাকাত দলের সদস্যরা হামলা চালিয়ে এফবি তারেক-১, এফবি আব্দুল্লাহ তুফান-২, এফবি মা ও এফবি মদিনা ট্রলারের জাল, জ্বালানি তেল, খাবার সামগ্রী, মাছ লুট করে নিয়ে যায়। এ সময় এফবি তারেক-১ ট্রলারের তিন জেলে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের গুলি করে ওই দস্যুবাহিনী। এতে ওই ১০ থেকে ১২ জন নেতাকর্মী ও জেলে গুলিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া অপর তিন ট্রলারের বেশ কয়েকজন জেলে রামদার আঘাতে আহত হয়েছেন। ডাকাতি শেষে যাওয়ার সময় ওই ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে যায় দস্যু বাহিনী। পরে একদিন পর খবর পেয়ে পাথরঘাটা থেকে ট্রলার পাঠিয়ে ওই ট্রলার নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে কোষ্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মঈন আহমেদ বলেন, বিষয়টি আমরা শুনেছি, আমরা জেলেদের উদ্ধারের উদ্দেশ্যে সাগরে যাচ্ছি। এই সকল জেলেদের উদ্ধার করে অতি দ্রুত চিকিৎসা ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন গলায় Read more

সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু

জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন Read more

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ Read more

‌‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’
‌‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’

জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে Read more

স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ

মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন