ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার (০১ সেপ্টেম্বর) এ আদেশ দেওয়া হয়। এরআগে  ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়।ঘোষিত তফশিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।রিট আবেদনকারীকে শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদের সব ধরনের প্রমাণসহ নির্বাচনি ট্রাইবুনালে অভিযোগ করতে বলা হয়েছিল হাইকোর্টের রায়ে। অভিযোগ গ্রহণ করে সব পক্ষের শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার Read more

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা
ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। গত Read more

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 

কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সম্প্রীতির আহ্বান
জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সম্প্রীতির আহ্বান

সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন