ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। খবর আল জাজিরা শনিবার (১২ জুলাই) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট করা একাধিক চিঠিতে এই তথ্য জানান। ইইউ দীর্ঘদিন ধরে ২৭টি সদস্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশায় ছিল। তবে ট্রাম্পের এ ঘোষণায় ওই আলোচনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।সপ্তাহের শুরুতেই ট্রাম্প আরও কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল। পাশাপাশি, তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।প্রাথমিকভাবে ইইউ-এর বিস্তৃত বাণিজ্য চুক্তির মধ্যে শিল্পজাত পণ্যে ‘জিরো-ফর-জিরো’ শুল্কের বিষয়টিও ছিল। তবে কয়েক মাস ধরে চলা আলোচনার পর ইইউ বুঝতে পেরেছে যে তাদের সম্ভবত একটি অন্তর্বর্তী চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু আলোচনার মাধ্যমে পাওয়ার আশা করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের Read more

মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক
মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক Read more

সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত Read more

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন