দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।আজ সোমবার (২২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিকাল ৪টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করে। বিজিবি জানায়, সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সীমান্তের ঝুকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করে দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িত কেউ যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে কঠোর তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। অতিরিক্ত সদস্য মোতায়েন, যানবাহনে তল্লাশি,দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপিসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় তল্লাশি অব্যাহত রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৭ জনের শরীরে Read more

মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন