যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের মা কোহিনুর বেগমকে (৬৫) মারধরের অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার বাইকোলা গ্রামে এ ঘটনাটি ঘটে।কোহিনুর ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে তরিকুল ইসলাম হামলাকারীদের নাম উল্লেখ করে  শার্শা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী নাজিমুদ্দিন গাজীর ছেলে মনিরুজ্জামান গাংয়ের সাথে তরিকুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৮ এপ্রিল জমিতে আমিন এনে সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয়। কিন্তু ২২ এপ্রিল বিকেল ৫ টার দিকে প্রতিপক্ষ খুঁটি উঠিয়ে জমিতে প্রাচীর নির্মাণ শুরু করে। এসময় তার (তরিকুল ইসলাম) মা কোহিনুর বেগম বাধা দিলে নাজিম উদ্দিন গাজী, তার ছেলে মনিরুজ্জামান, মৃত কফিল উদ্দিন গাজীর ছেলে নাসির উদ্দীন , কামরুজ্জামান মিলনের স্ত্রী জালিয়া খাতুন ও তার মেয়ে মিলি খাতুন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করে। লাঠির আঘাতে ডান হাতের আঙুল ভেঙে গেছে।  আহতের স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে আসলে তারা চলে যান। পরে তার মাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তরিকুল ইসলাম জানান, তার এক ভাই পুলিশে চাকরি করার সুবাদে অন্যত্র বসবাস করেন। ঘটনার সময় তিনিও সেখানে ছিলেন না। এই সুযোগে তার বৃদ্ধা মা কোহিনুর বেগমকে বেধড়ক মারধর করেছে।  শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের Read more

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি Read more

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে
তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে

তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে। গত দুদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও কাঠফাটা Read more

প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল
প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল

বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল। খেলবে বাংলাদেশের সাথে সঙ্গে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে Read more

‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’
‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার Read more

অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন