জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে  আনন্দশালা প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে, তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এই উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুমানা রইছ। প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিশ্বব্যাপী অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি থাকায় সেদিন দিবসটি পালন করা সম্ভব হয়নি। এর পরিবর্তে আজ অটিজম দিবস উদযাপন হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিউইয়র্কে জাতিসংঘ Read more

সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার Read more

ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?
ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?

ভারতীয় ক্রিকেটে এ যাবৎকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে সম্ভাব্য সব আইসিসি ট্রফি জিতেছে ভারত। এর বাইরে Read more

গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামি মিনহাজ গ্রেপ্তার
গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামি মিনহাজ গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখকে Read more

পেকুয়ায় ১২০০ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ
পেকুয়ায় ১২০০ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় এক হাজার ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক Read more

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন