ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ পুঁতে বিপদসংকেত দেখিয়ে দিচ্ছেন।সরেজমিনে ঘুরে দেখা গেছে, বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভূরঘাটা লোকাল বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরিশাল  নতুল্লাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কজুড়ে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। রাস্তার উপরিভাগ ফেটে গিয়ে এমনভাবে উঁচু হয়ে উঠেছে যে দেখে মনে হয় টিউমারের মতো ফুলে আছে। এসব জায়গা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা ও চালকদের ভাষ্যমতে, ভূরঘাটা থেকে শুরু করে উত্তরে ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী, বাটাজোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে।১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে টরকী বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, একটি বড় গর্তের পাশে বাঁশ পুঁতে রাখা হয়েছে।পিকআপ চালক সুজন ফকির জানান, বাঁশ দিয়ে চিহ্নিত করা হয়েছে যেন কেউ ভুল করে গর্তে চাকা না নামিয়ে দেয়। এটা না থাকলে রাত-বিরাতে সহজেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন ধরেননি, ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর-আগুনে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র
পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর-আগুনে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেড একত্রিত Read more

বিজয়-তৃষার বিয়ে?
বিজয়-তৃষার বিয়ে?

Source: রাইজিং বিডি

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন