হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত থাকবে।  এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই  অনুমতি পাবেন ওমরাহ করার।হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী ও যেকোনো ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন না।কেবল হজ পারমিটধারীরাই ২৯ এপ্রিল থেকে ওমরাহ করার অনুমতি পাবেন। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছরই এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি।এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, এ বছর পবিত্র হজের আগে যারা ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন। তাদেরকে অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সৌদি থেকে বেরিয়ে আসতে হবে।বেঁধে দেয়া সময়ের পরও ওমরাহ যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার Read more

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন
আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে Read more

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট
বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যমের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে Read more

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত Read more

কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী Read more

৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন