টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় কামরুজ্জামান জীবন (২৭) হত্যাকাণ্ডের এক মাস পার হলেও প্রধান আসামি সুজন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।সুজন টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার শহর আলীর ছেলে। গত ৯ এপ্রিল রাত আনুমানিক ১টা ২০ মিনিটে জীবনকে বাসা থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরিবারের দাবি পূর্ব পরিকল্পিত ভাবেই জীবনকে হত্যা করা হয়েছে।নিহত জীবনের স্ত্রী শুশুমা আক্তার মীম বলেন, সুজনসহ অন্যান্যরা পরিকল্পনা করেই জীবনকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি বারবার থানায় গেছি, তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি কিন্তু এখনো সুজন ধরা পড়েনি। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই।মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম তালুকদার বলেন, “মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অন্যান্য আসামিদের বিষয়ে আমরা অগ্রগতি করেছি। সুজনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, এই হত্যা মামলাটি আমাদের নজরদারিতে রয়েছে। ইতিমধ্যে ৩ জন আসামী কে আমরা গ্রেপ্তার করেছি। আমরা প্রযুক্তি ব্যবহার করে সুজনসহ অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। খুব শিঘ্রই সুজনসহ পলাতক আসামীদের গ্রেপ্তার করা হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিলো জর্ডান
নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিলো জর্ডান

ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলার পর একদিনের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল জর্ডান। তবে পুনরায় সেটি আবার খুলে দিয়েছে। খবার আলজাজিরার।বেসামরিক Read more

স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক
স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ Read more

শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা
চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আত্মহত্যাকারী দুর্জয় Read more

পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের ধলা মূল গাঁও গ্রামে জামতলা ভিকুনিয়া গুদারাঘাট কাচা রাস্তার উত্তর পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন