এক যুগেরও বেশি সময় ধরে ব্রীজের সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগে পড়েছে ময়মনসিংহ ফুলপুরে হাজার হাজার মানুষ।জানা গেছে, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়ার ঘোনাপাড়া গ্রামের খৈল্লা কুড়ি খালের উপর ওই ব্রীজটি নির্মাণের প্রথম বছর দুই পাশে মাটি ভরাট করা হলেও বন‍্যায় ভেঙ্গে নিয়ে যায়। পরে  প্রায় ১ যুগ পার হলেও দুই পাশে নির্মাণ করা হয়নি কোন সংযোগ সড়ক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১১-১২ অর্থ বছরে ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ বিশিষ্ট ওই ব্রীজটি নির্মাণ করে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে। এত টাকা ব্যয় করে ব্রীজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এটি জনগণের কোন কাজে আসছে না। এই ব্রীজ দিয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় তিন গ্রামের মানুষ চলাচল করে থাকে। ঘোনাপাড়া গ্রামের নাজিম উদ্দিন বলেন, এটি নির্মিত হলেও কোন সুফল আমরা পাচ্ছি না। মালিঝি গ্রামের শাহনাজ পারভীন জানান, ব্রীজের সংযোগ সড়ক নাই, বাঁশের সাঁকো দিয়ে মেয়েকে মাদরাসায় নিয়ে যেতে ও আনতে হয় খুব কষ্ট হয়। ব্রীজ দিয়া লাভ কি। আমাদের দুর্ভোগ তো রয়েই গেল।এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করা  হবে।এসআরএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ
আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, সিপিসি-১, অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ২৫০ গ্রামের Read more

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর Read more

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন