বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এছাড়াও, এই সময় শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেন এবং দাবি না মানা পর্যন্ত তা অব্যাহত রাখার ঘোষণা দেন।সোমবার (২৮ জুলাই) সকালে ওই অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট, প্রশাসনিক ভবন এবং ভেটেরিনারি অনুষদের করিডর প্রদক্ষিণ করে পুনরায় পশুপালন অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।আন্দোলনকারীরা জানান, ‘প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। ভেটেরিনারি ও হাজবেন্ড্রি একে অপরের পরিপূরক। বর্তমানে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।’তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা জানান, ‘গতকাল আমরা শিক্ষকদের কাছে গিয়েছিলাম আমাদের দাবি জানাতে, কিন্তু সমাধান হয়নি। আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি, তাই আশা করছি তারা আমাদের যৌক্তিক দাবির পাশে থাকবেন। বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি চালু এখন সময়ের দাবি। এই আন্দোলন কোনো পক্ষের বিরুদ্ধে নয়, বরং সেক্টর উন্নয়নের দাবিতে সম্মিলিত আহ্বান। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।’তারা আরও জানান, ‘শুরুর দিকে ভেটেরিনারি চিকিৎসা এবং হাজবেন্ড্রি উৎপাদন নিয়ে কাজ করত। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এই দুই বিভাগ একীভূত হয়ে কাজ করছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু আছে। তাহলে আমাদের কেন নয়?’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন Read more

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল

এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। এই একটি কারণেই ঘরের মাঠে ক্যারিবিয়ান কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে লিটনদের। Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

নড়াইলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে অ্যাভোকাডো
নড়াইলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে অ্যাভোকাডো

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান টিটো বাণিজ্যিকভাবে বিদেশি অ্যাভোকাডো ফলের চাষ করছেন। ২০১৪ সালে শখের বসে Read more

ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা
ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে প্রত্যাশিতভাবেই আধিপত্য দেখাচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। অকল্যান্ড সিটিকে ১০ গোলে উড়িয়ে Read more

খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন