গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার গোলাম নবী পাইলট  উচ্ছ বিদ্যলয় পরীক্ষাকেন্দ্রে নকল পরীক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।ঘটনার পরই পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে বলিয়াদি উচ্ছ বিদ্যলয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সোহেল রানাকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের জানান, আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনা তারই অংশ। শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দুই পক্ষের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে শিক্ষা অফিস প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।এদিকে কেন্দ্র সচিব ঘটনার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছেন। এসএসসি পরীক্ষায় কালিয়াকৈর উপজেলায় একাধিক কেন্দ্র রয়েছে। যেখানে আইনশৃঙ্খলা বাহিনী  প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা Read more

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন Read more

পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন Read more

দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান
দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে। প্রতিশ্রুতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন