ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন।ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাশিরা এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি বলেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী আছেন।২০২৩ সালের অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। কয়েক মাস এ অবস্থা চলার পর হুথিদের সতর্কবার্তা দিতে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র; তারপর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে হুথিরা।হামলা বন্ধে কয়েক দফায় সতর্কবার্তা দেওয়ার পর গত ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী। এর তিন দিন পর ১৮ মার্চ থেকে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলও।অবশ্য হুথি বিদ্রোহীরাও থেমে নেই। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবে ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে।ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে। তবে এখনও পুরো ইয়েমেন নিজের কব্জায় আনতে পারেনি গোষ্ঠীটি। বর্তমানে ইয়েমেনের অর্ধেক অঞ্চল হুথিদের দখলে। ২০২১ সালে হুথি গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩
যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

যশোরে নির্মাণাধীন ৭তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা Read more

ধামইরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ধামইরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। পশুর হাটে প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠলেও মাঝারি আকারে গরুর Read more

জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে প্রতিপক্ষরা। Read more

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা
কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন