পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ বিভিন্ন স্থানে চলাচলরত যানবাহনের জন্য চরম দুর্ভোগের খবর প্রকাশিত হওয়ার পরপরই সড়ক সংস্কারে মাঠে নামে সওজ-এর মোবাইল টিম।এর আগে (২৭ জুলাই) সময়ের কণ্ঠস্বরে শিরোনাম ছিল, ‘পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ’। এতে সরেজমিন চিত্র তুলে ধরে জানানো হয়েছিল, বরগুনার আমতলী, শাখারিয়া, চুনাখালী, সাহেববাড়ি, পাটুখালী, বান্দ্রা ও পখিয়াসহ একাধিক স্থানে রাস্তার পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, যার ফলে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রী দুর্ভোগ।সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই মহাসড়কের বিভিন্ন অংশে অস্থায়ী সংস্কার কাজ শুরু করে সওজ-এর মোবাইল টিম। কাজের মধ্যে রয়েছে গর্তে খোয়া ও বালু ভরাট, কিছু জায়গায় বিটুমিন দিয়ে পিচ ঢালাই, এবং যান চলাচলের জন্য অন্তত সাময়িকভাবে রাস্তা মসৃণ করা।বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমারেশ বিশ্বাস সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘প্রতিবেদনের পর আমাদের নজরে আসলে আমরা দ্রুত রাস্তায় মোবাইল টিম পাঠাই। বৃষ্টির মধ্যে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।’এদিকে যানবাহন চালক ও যাত্রীরা জানান, সময়ের কণ্ঠস্বরের সংবাদে বিষয়টি উঠে আসায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে–এটা স্বস্তিদায়ক। আমতলী চৌরাস্তার বাস চালক কেরামত আলী বলেন, ‘রাস্তার খানাখন্দে আগে স্টিয়ারিং সামলানোই যেত না। এখন কিছুটা উন্নতি হয়েছে, আশা করছি পুরো সড়ক দ্রুত সংস্কার করা হবে।’লাইনম্যান নাহিদুর রহমান নান্নু সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘প্রতিবেদনের পর আরও জোরালো হয়েছে, দ্রুত উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। তবে শুধু অস্থায়ী নয়, টেকসই সংস্কার চাই আমরা।’সংশ্লিষ্ট মহলের দাবি, শুধু মোবাইল টিম দিয়ে গর্ত ভরাট নয়, আগামী অর্থবছরের বরাদ্দ থেকেই পুরো মহাসড়কের টেকসই সংস্কার যেন নিশ্চিত করা হয়। এটি না হলে কুয়াকাটার পর্যটন খাতসহ দক্ষিণাঞ্চলের লাখো মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লি পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ Read more

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ
গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল Read more

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে  মো. নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ Read more

ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবিট পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড Read more

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন