খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় জামিনে বের হয়েই বিএনপি নেতা সালামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আসামীদের বিরুদ্ধে। আসামীদের অব্যাহত হুমকিতে চরম আতংকে দিন কাটছে ভুক্তভোগী বিএনপি নেতার পরিবারের। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের।মঙ্গলবার (২৭ মে) দুপুরে ওই গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম অভিযোগ করে বলেন, গত ১৯ মেয়ে ধানডোবা এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মান কাজ শুরু করে স্থানীয় সরোয়ার হাওলাদার। খবরপেয়ে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।ঘটনার বিষয়ে আমি কিছু না জানলেও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমার হাত আছে বলে আমাকে (সালাম) দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে সরোয়ার ও তার সহযোগীরা। এনিয়ে আামার ছেলে ছাত্রদল নেতা আরমান হোসেন গৌরনদী মডেল থানায় সরোয়ার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সম্প্রতি সরোয়ারের সহযোগী কাসেম ও রাজনের জামিন নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে এসেই আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। তাদের অব্যাহত হুমকিতে পরিবার নিয়ে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সরোয়ার জানান তার সাথে মারামারি পর থেকে কোন দেখা নেই। তাকে কেন আমি হত্যার হুমকি দিতে যাবো।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!

এক সময় ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হাতে ব্যাগ ভারী হয়ে যেত। এখন সেই একই টাকায় বাজার থেকে ফিরছেন অনেকে Read more

মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস
মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ
ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর Read more

সাহসী সাংবাদিকের সম্মাননা পেলেন সময়ের কন্ঠস্বরের অভিষেক মল্লিক
সাহসী সাংবাদিকের সম্মাননা পেলেন সময়ের কন্ঠস্বরের অভিষেক মল্লিক

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ২৪শে গণ-অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় জুলাইয়ে সাহসী সাংবাদিক Read more

আ. লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ
আ. লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন