লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।  রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামুঞ্জর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন এবং ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইবনে ওহাব মুরাদ।থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের একটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় ইবনে ওহাব মুরাদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, গত বছরের ১৮ জুলাই স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে গ্রেপ্তার করা হয়েছে।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, দুটি পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, 'হে আল্লাহ, আমার অবুঝ Read more

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সমাবেশ ও র‍্যালি করবে Read more

দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা
দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা

কিশোরগঞ্জ সদর উপজেলার এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু Read more

বকশীগঞ্জে ২০০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
বকশীগঞ্জে ২০০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন