সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে। মঙ্গলবার (০৮ এপ্রিল) সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। এরআগে গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঢাকায় কর্মরত ভুক্তভোগী রাহিদ রনি নামের এক সাংবাদিক তার জমি থেকে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ তোলেন পাভেল মিয়ার বিরুদ্ধে। ওই লাইভে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদক ছাড়াও জেলা ছাত্রদলের কাছে এই ঘটনার বিচার ও শাস্তি দাবি করেছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার
কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেললাইন এলাকা থেকে জুলাই বিপ্লবের মামলার আসামি জেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে Read more

মেট্রোরেল চলাচল বন্ধ
মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর Read more

নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিল কোস্ট গার্ড
নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিল কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট Read more

বরগুনা জেলা বিএনপি’র নেতৃত্বে নজরুল-শাহীন
বরগুনা জেলা বিএনপি’র নেতৃত্বে নজরুল-শাহীন

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় তিন বছর পর দলের নেতাকর্মীরা ফিরে পেলেন তাদের রাজনৈতিক অভিভাবক।রোববার Read more

‘স্যার আপনাকে ৫ বছর চাই’
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ Read more

শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক মো. জুনায়েদ হোসেনের মৃত্যু একটি জাতীয় আলোড়ন তুলেছিল। তবে সেই শহীদকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন