ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছাত্রদল, রহনপুর পৌর শাখা ছাত্রদল ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ এপ্রিল) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে শুরু হওয়া মানববন্ধন টি রহনপুর শহর প্রদক্ষিণ করে রহনপুর ডাকবাংলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ অংশ নেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব  ইসমাইল হোসেন, যুবনেতা সাজ্জাদ, ছাত্রদল নেতা নাজমুল হক নাজিম, মুহাইমিনুল ইসলাম, রাকিব, হাসান, নাফিস, মুরসালিন প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্রদল, রহনপুর পৌরসভা শাখা ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীসহ  বিএনপি ও  যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।ছাত্রদলের ও বিএনপির গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের নেতারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, ইসরায়েলি সন্ত্রাসী হামলা-বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের  রাজনৈতিক দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি
বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক Read more

বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন

বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে অনেকে অনেক পদের রান্না করেন। আর যা কিছু থাকুক আর না থাকুক ইলিশ কিন্তু থাকবেই। এখন কেবল Read more

চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ
চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ

চট্টগ্রামের রাউজান আবারও রক্তে ভিজেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন বিএনপি Read more

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক, ৩২টি ককটেল উদ্ধার
জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক,  ৩২টি ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা Read more

সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন