রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানকালে আটক করা হয় চারজনকে। পরে বসিলা আর্মি ক্যাম্পে এসব ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বসিলা ক্যাম্পে প্রথমে ১৮টি ও পরে ১৪টি—মোট ৩২টি ককটেল নিষ্ক্রিয় করা হয়। ককটেলগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।পরে এক ব্রিফিংয়ে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণ ও মাদক উদ্ধার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্লিন্টার পাওয়া যায়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে জেনেভা ক্যাম্পে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একটি বাসার দুটি কক্ষ থেকে একজনকে আটক করা হয় এবং সেখান থেকেই পাওয়া যায় ৩২টি তাজা ককটেল, মার্বেল, গান পাউডার ও বিস্ফোরক তৈরির অন্যান্য সামগ্রী।লেফটেন্যান্ট কর্নেল নাজিম আরও জানান, ককটেলগুলো ব্লেন্ডার মেশিনের সাহায্যে মার্বেল ও গান পাউডার মিশিয়ে তৈরি করা হয়েছিল। অপরাধীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূ‌চি‌র আওতায় প্রাকৃ‌তিক প‌রি‌বেশ ও প্রাণবৈ‌চিত্র‌্য রক্ষায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট Read more

যমুনা সেতুতে ট্রাক-দুধবাহী গাড়ির সংঘর্ষে এক ঘণ্টা যানজট
যমুনা সেতুতে ট্রাক-দুধবাহী গাড়ির সংঘর্ষে এক ঘণ্টা যানজট

সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ ১ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর Read more

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক

ভারতের মধ্যপ্রদেশে অর্থ আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়ে। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর চাঁদাবাজ প্রাণ Read more

বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা Read more

পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প
পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানিদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন