সারাদেশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৪৯ হাজার ৬৪৩ জন, অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন। অপরদিকে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন ৩২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে এক বিষয়ে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ে বিষয়ে ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ে ২ হাজার ৪১৯ জন, চার বিষয়ে ৭১০ জন ও সব বিষয়ে ২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্র হতে ২ হাজার ৭৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রয়েছে রংপুর জেলায় ৫১টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৩২ হাজার ৯৮৫ জন, গাইবান্ধা জেলায় ৪০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারীতে ২৭টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রামে ৩৪টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২০ হাজার ৫৩৪ জন, লালমনিরহাটে ২০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৬২টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৩৮ হাজার ১৩২ জন, ঠাকুরগাঁয়ে ২৪টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১৭ হাজার ৯৮৪ জন ও পঞ্চগড় জেলায় ২২টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১২ হাজার ৪৯৬ জন।তিনি আরও বলেন, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি রাজবন বিহার ঘাট থেকে বন্ধুদের নিয়ে সাঁতার কেটে রাজবাড়ী ঘাটে যাওয়ার সময় নিখোঁজ হওয়া দীপেন চাকমা (১৫) এর লাশ Read more

টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ Read more

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের Read more

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

টাঙ্গাইলে সাতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার Read more

নওগাঁয় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
নওগাঁয় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রমেন পাহান ওরফে কোকা (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন