নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রমেন পাহান ওরফে কোকা (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রমেন পাহান ওরফে কোকার ঘাটকৈর গ্রামের মৃত কালিপদ পাহানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমেন পাহান ঘাটকৈর বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোরিকশার ধাক্কায় তিনি পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটো চার্জারটি আটক করে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো Read more

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরে রাকিব মোল্লা নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ এপ্রিল) রাতে মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ Read more

টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেফতার ৪
টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৯ Read more

ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে যে অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের মুখ্য সংযোগসূত্র হিসেবে Read more

মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর Read more

কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩

কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন