রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) তিনি ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ এর উদ্বোধন করবেন।হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারও উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারের এগিয়ে যাবে বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।জানা গেছে, বুধবারের সেশনে যুক্ত হয়ে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।চার দিনব্যাপী বিজনেস সামিটের দুই দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে।এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিশিয়াল কার্যক্রম শিথিল ও জ্বালানি নীতি তৈরির ঘোষণা দিয়েছে সরকার। সম্মেলনের তৃতীয় দিনে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সব ধরনের সহায়তার আশ্বাস দেবেন প্রধান উপদেষ্টা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ হংকং পরীক্ষা বাংলাদেশের।ফুটবলএশিয়ান কাপ: বাছাইপর্ববাংলাদেশ-হংকংসরাসরি, রাত ৮টা,টি স্পোর্টস ও নাগরিকবিশ্বকাপ বাছাই: ইউরোপফিনল্যান্ড-লিথুয়ানিয়াসরাসরি, রাত ১০টা,সনি স্পোর্টস Read more

অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু Read more

কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে নয়-ছয়, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা
কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে নয়-ছয়, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সরকারীভাবে বরাদ্দ চাল নিয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে অর্ধেক দামে নগদ Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ Read more

তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের Read more

গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন