কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সরকারীভাবে বরাদ্দ চাল নিয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে অর্ধেক দামে নগদ টাকা গ্রহণে বাধ্য হয়েছেন পূজা উদ্যোক্তারা। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অনিয়মের সঙ্গে জড়িত। এদিকে ধর্মীয় উৎসবের ঠিক আগ মুহূর্তে এমন প্রতারণার শিকার হওয়ায় এ নিয়ে উপজেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিভিন্ন মণ্ডপের আয়োজক পূজারীদের সূত্রে জানা যায়, এ বছর চালের পরিবর্তে দেয়া হয়েছে নগদ টাকা, যা বরাদ্দ করা চালের মূল্যের চেয়ে অনেক কম। টাকা কম দিয়ে পরস্পরের যোগসাজশে আত্মসাতের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, এ বছর কিশোরগঞ্জ জেলার ৩৮৪টি পূজামণ্ডপে মোট ১৯৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কটিয়াদি উপজেলার ৪২টি মণ্ডপে বরাদ্দ ছিল সাড়ে ২১ মেট্রিক টন চাল। প্রতি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চালের বাজারমূল্য হওয়ার কথা ৩০ হাজার টাকা। কিন্তু আয়োজকদের অভিযোগ, মণ্ডপ পিছু মাত্র ১৫ হাজার টাকা প্রদান করায় ৪২টি পূজামণ্ডপ থেকে আনুমানিক ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত আত্মসাতকারী চক্র।আনন্দময়ী যুব সংঘের সভাপতি উষা রঞ্জন সরকার জানান, পূজার ব্যস্ততার কারণে চাল না দিয়ে চাপিয়ে দেয়ার কারণে বাধ্য হয়েই টাকা নিতে হয়েছে। ধর্মীয় ব্যাপারে এমনটা কাম্য নয়। তবে এ বিষয়ে প্রতিবাদ করা দরকার।বর্মনপাড়া পূজামণ্ডপের সভাপতি শীতল চন্দ্র বর্মণ বলেন, বরাদ্দের চাল নিতে গুদামে গেলে কর্মকর্তা বলেন, ‘স্বাক্ষর করে ১৫ হাজার টাকা নিয়ে চলে যান।’ এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিমাই বাবুও একই কথা বলেন। কোনো চাল দেখানো হয়নি।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারীভাবে চাল বরাদ্দের পরেও খাদ্য কর্মকর্তারা কালোবাজারিদের সঙ্গে অবৈধ যোগসাজশে চাল না দিয়ে কম পরিমাণে টাকা প্রদান করেন। মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের গুদামে ডেকে এনে ফাঁকা রেজিস্টারে স্বাক্ষর করিয়ে প্রতি ডিওর বিপরীতে ১৫ হাজার টাকা নিতে বাধ্য করেন। খাদ্য কর্মকর্তাদের পাশাপাশি আত্মসাতের ঘটনায় স্থানীয় প্রভাবশালী দলের প্রথম সারির সুবিধাবাদী নেতাদের যোগসাজশে ও পূজা উদযাপন কমিটির দলদাস কিছু প্রভাবশালী সদস্যরাও জড়িত রয়েছে।কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপে খাবারের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। সভাপতি ও সম্পাদক ডিও সংগ্রহের পর বাকি কাজ খাদ্য বিভাগের।’এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘চালের পরিবর্তে টাকা প্রদানের বিষয়টি আপনার থেকে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপগুলোতে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। চালের পরিবর্তে টাকা দেয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে করোনায় আরও একজনের মৃত্যু
দেশে করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- Read more

টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগী
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  রোগী

ও পজেটিভ রক্তের বদলে এবি পজেটিভ রক্ত পুশ করায় আব্দুর রউফ নামের এক রোগী নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় মৃত্যুর সাথে Read more

আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ৫ হাজার মানুষ
আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ৫ হাজার মানুষ

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।বৃহস্পতিবার Read more

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন