নওগাঁর ধামইরহাটে দশ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দশ পিচ ব্যুপ্রিনরফিন ইজেকশনসহ  আকরাম বাবু (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার বস্তাবর বিওপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামি উপজেলার মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে।বুধবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪বিজিবির ব্যাটালিয়ন অধিনায় লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- বুধবার ভোরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. বাদশা আলমগীর এর নেতৃত্বে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০পিচ ব্যুপ্রিনরফিন ইজেকশনসহ ও ১০পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মোঃ আকরাম বাবু (২৬) কে ঘটনান্থল থেকে গ্রেফতার করেন বিজিবির সদস্যরা। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ হাজার ৫০০টাকা। সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায় লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়
রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়

মিরপুরে ২০৭ রানের পুঁজি খুব একটা নিরাপদ বলা চলে না। ওয়ানডেতে এমন লক্ষ্য তাড়া করে জেতা আজকাল অনেক দলের কাছেই Read more

ঢাকা কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার খোলা থাকবে
ঢাকা কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার খোলা থাকবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার (২৪ অক্টোবর) ও Read more

কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার
কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহ পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে মানবপাচার চক্রের অন্যতম Read more

টঙ্গীতে বাসের চাপায় নারী ভিক্ষুক নিহত
টঙ্গীতে বাসের চাপায় নারী ভিক্ষুক নিহত

গাজীপুরের টঙ্গীতে বলাকা বাসের চাপায় শাহিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম Read more

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ঘেনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন