কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।মঙ্গলবার (০৮  এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় অভিযান চালানো হয়।কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, তার বিভাগ পাইকারি বাজারে ৫০ জন ব্যক্তিকে তল্লাশি করার পর ২১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে।তার মতে, গ্রেফতাররা সবাই পুরুষ, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতারদের অপরাধের মধ্যে ছিল অতিরিক্ত সময় অবস্থান এবং পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকা। এছাড়াও ডিবিকেএল তাদের হকারিতে ব্যবহৃত দুটি লরিসহ বিদেশি ব্যবসায়িক পণ্যও জব্দ করেছে।ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, যখন অভিযান চালানো হয়, তখন কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে। তবে তারা পালাতে ব্যর্থ হয়েছে কারণ দোকানের পেছনের গলিটি ঘিরে রাখা হয়েছিল। পাইকারি বাজার এলাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পরই এই অভিযান চালানো হয় বলে জানা তিনি।গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের জেআইএম কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় (৫২) Read more

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘের জেনেভা সদর দপ্তরে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। Read more

আবারও কুড়িলে সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা
আবারও কুড়িলে সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা

রাজধানীর কুড়িল এলাকায় আবারও সড়কে নেমে এসেছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন ও ভাতার দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে Read more

বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন
শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন

রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ Read more

এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প
এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প

এক যুগের বেশি সময় ধরে নানাবিধ প্রশাসনিক, আর্থিক ও কারিগরি জটিলতায় থমকে থাকা চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন