ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোয় এ ঘটনা ঘটে।সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে সাবেক একজন বেসবল খেলোয়াড় রয়েছেন।স্থানীয় জরুরি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১৫৫ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, যখন ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে তখন জেট সেট নামের নাইট ক্লাবের ভেতরে প্রায় ৩০০ জন লোক ছিলেন। ধসে পড়ার আগে ভবনটিতে কনসার্ট চলছিল। জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন এবং তাদের প্রিয়জনদের ছবি শেয়ার করে খোঁজতে থাকেন। কমপক্ষে ২২টি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ড্রোন থেকে নেয়া ফুটেজে দেখা যায়, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। যে কারলে এত হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।আটক জুনায়েদ Read more

কাউখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু
কাউখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে এ Read more

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা
পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু Read more

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে

অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন Read more

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন