কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনার পেছনে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাহমুদা বেগম।অভিযুক্তরা হলেন, বলরামপুর এলাকার শাহ আলমের ছেলে মোঃ পাভেল (৩০) ও মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন (৪০), আবদুল গফুরের ছেলে মোঃ জসিম মিয়া (৫৫), মৃত জয়নাল আবদীনের ছেলে শাহ আলম (৫০), মৃত মোহাম্মদ আলীর ছেলে পারভেজ (২৩),সদর দক্ষিণের হাড়াতলী এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সোহাগ হোসেন(৩৫)।ভুক্তভোগী মাহমুদা বেগম জানান, তিনি বলরামপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী মোহাম্মদ মীর হোসেন বর্তমানে একটি মামলায় পলাতক থাকায় তিনি ঘরে সন্তান ও শ্বাশুড়ীসহ অবস্থান করছিলেন। চলতি বছরের ১৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখতে পান, তাদের দক্ষিণ ভিটি ঘরে আগুন জ্বলছে। তিনি তড়িঘড়ি করে তার সন্তান ও শ্বাশুড়ীকে ঘর থেকে বের করে আনেন।মাহমুদা বেগম আরও জানান, ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বিবাদী পাভেল, মোঃ আবুল হোসেন (৪০), সোহাগ হোসেন (৩৫), মোঃ জসিম মিয়া (৫৫), শাহ আলম (৫০), পারভেজ (২৩) সহ আরও কয়েকজন দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে।অগ্নিকাণ্ডে তাদের দক্ষিণ ভিটি বসতঘর এবং পূর্ব ভিটি পাকাঘর সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া ঘরে থাকা কাঠ, আসবাবপত্র এবং ব্যবসার উপকরণসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।ভুক্তভোগী আরও জানান, পূর্বেও তাদের সঙ্গে বিবাদীদের জমি সংক্রান্ত বিরোধ ছিল এবং মামলাও চলমান রয়েছে (মামলা নং-১৭১/২০১৩)। এমনকি তার চাচা শশুড়ও একটি সিআর মামলা নং-৫৩৯/২৫ দায়ের করেছিলেন। এসব ঘটনার প্রতিশোধ নিতে বিবাদীরা তাদের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে বলে মাহমুদা বেগমের অভিযোগ। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, আমি আমার বাড়ি পুড়িয়ে ফেলার সাথে যারা জড়িত তাদের বিচার চাই আমি প্রশাসনের কাছে। আমি নিরীহ মানুষ তাই তারা আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই।পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতওয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই Read more

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ১৮৪
হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ১৮৪

ভারতের হিমাচলে প্রবল বর্ষণ এবং তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে গত ২০ জুলাই থেকে ৩ আগস্ট— ১৪ দিনে Read more

গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম
গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম

ইলিশের প্রজনন, বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে বরাদ্দকৃত প্রণোদনার গবাদিপশু (বকনা Read more

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে। শনিবার (০৪ অক্টোবর) ভোররাতে Read more

জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম
জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম

ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন