সাফারি পার্ক গাজীপুরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো তিনটি আফ্রিকান লেমুর।পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ মার্চ দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর তার মধ্য দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো কোনো পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি।তথ্যমতে, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দুইটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস।উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো বাচ্চা দেয়। ২০২২ সালে একটি লেমুর মারা গেলে বাকি তিনটি থাকছিল পার্কে। সর্বশেষ এই তিনটি লেমুর চুরির ঘটনায় বেষ্টনী এখন পুরোপুরি ফাঁকা।বন বিভাগের দাবি, বর্তমানে পার্ক থেকে লেমুর চুরির পর দেশের কোথাও আর কোনো লেমুর অবশিষ্ট নেই। পার্ক সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকেই সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহিতার আওতায় আনেনি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই নিখোঁজ হয়।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, পার্ক থেকে তিনটি লেমুর চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন এবং থানায় মামলা করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।শনিবার (২ আগস্ট) Read more

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ Read more

স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি-বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ Read more

রানা প্লাজা ধসে আহত ময়নার চিকিৎসা ১২ বছর ধরে বন্ধ!
রানা প্লাজা ধসে আহত ময়নার চিকিৎসা ১২ বছর ধরে বন্ধ!

অভাবের সংসার ছেড়ে একটু সুখের দেখা পেতে গার্মেন্টসে চাকরির সুবাদে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজায় চাকরি নিয়ে ভালোই ছিলেন Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ জুলাই) Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন