আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০৭ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৮ ডিগ্রি সেলসিয়া। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাবনার ঈশ্বরদীতে ২১ মিলিমিটার। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে Read more

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২৫ সালের নোবেল পুরস্কারের যাত্রা শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর Read more

পাঁচ বছরেও হয়নি সংস্কার, এখনো পড়ে আছে কাঁচা রাস্তা
পাঁচ বছরেও হয়নি সংস্কার, এখনো পড়ে আছে কাঁচা রাস্তা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের প্রধান সংযোগ সড়ক- কাজী আব্দুল করিম মুন্সির সড়ক, দীর্ঘ পাঁচ Read more

তীব্র মানসিক অবসাদ ও ট্রমায় ইসরায়েলের আরেক সেনার আত্মহত্যা
তীব্র মানসিক অবসাদ ও ট্রমায় ইসরায়েলের আরেক সেনার আত্মহত্যা

গাজা থেকে ফিরে তীব্র মানসিক অবসাদে ভোগা দখলদার ইসরায়েলের আরেক সেনা আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (৩০ জুলাই) এ দখলদার আত্মহত্যা Read more

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন